নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষকে সুচিকিৎসা প্রদান করে প্রশংসা কুড়াচ্ছেন মেডিসিন, ডায়াবেটিস ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফয়সাল ইসলাম। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্প খরচে ও অনেক ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন মুন্সিগঞ্জের দক্ষিন ইসলামপুরের এই কৃতি সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি নিজ এলাকায় নিয়মিত অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন ও জাতীয় পর্যায়ে বিভিন্ন দূর্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

বর্তমানে তিনি বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সদর দপ্তর অফিসে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। এতো উচ্চশিক্ষা গ্রহণ করেও তিনি এলাকার মানুষের সুচিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে মুন্সিগঞ্জ সদরে নিয়মিত চেম্বার করছেন।

রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সুচিকিৎসার পাশাপাশি আন্তরিকতার সাথে কথাবলা ও মানবিক আচরণের কারণেও রোগীদের ও সাধারণ মানুষের কাছে তিনি বিশেষভাবে সুপরিচিত।

স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান সময়ে এমন মানবিক চিকিৎসক সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ। তারা মনে করেন, মানবসেবামূলক এই উদ্যোগ আরও বিস্তৃত হলে সমাজের অসহায় মানুষ বেশি উপকৃত হবে।

এ বিষয়ে ডাঃ মোঃ ফয়সাল ইসলাম বলেন, মানুষের সেবা করাটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। যতটুকু সম্ভব, আমি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।

সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক চিকিৎসাসেবার মাধ্যমে এলাকায় ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছেন এই চিকিৎসক। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *