মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতি পক্ষের হামলায় নিহত মো. জসিম নায়েব হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী মোঃ মোহন মিয়া( ৩৫) কে আটক করেছে পুলিশ।

 

গতকাল রবিবার গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম। আটক মোঃ মোহন মিয়া সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামের মৃত সেরু বেপারীর পুত্র। মোহন মিয়া জসিম নায়েব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী।

উল্লেখ্য- গত ১৩ ফেব্রুয়ারী শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নিহত হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন । হামলাকারী পক্ষ ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রার্থী কামরুজ্জামান রতনপক্ষের সমর্থক।

আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের ঘটনায় মোহন নামের একজনকে গ্রেফতার করেছি। এই হত্যাকান্ডের সাথে জড়িত বাকী আসামীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *